মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

যুক্তরাষ্ট্রও তত্ত্বাবধায়ক সরকার চায় না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

বাংলাদেশে নির্বাচনে যুক্তরাষ্ট্রও কোনো তত্ত্বাবধায়ক সরকার চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, আমেরিকা চাইছে বাংলাদেশ একটি আদর্শ নির্বাচন করে পৃথিবীকে দেখাবে।

তাদের চাওয়া বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তারা দেশের আইন অনুযায়ী নির্বাচন চায়৷
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মধ্যে আর্থিক অনুদান দেওয়ার পর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নের সহযোগী হতে চায়। যে কারণে আমাদের দিকে তাদের বিশেষ নজর রয়েছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন পদক্ষেপে তারা খুশি হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে ড. মোমেন বলেন, কোনো কোনো ক্ষেত্রে এর ব্যবহার ঠিকমতো হয়নি৷ যেখানে তার ব্যত্যয় হয়েছে সেখানে সংশোধন করা হবে। তাতে আমেরিকা সন্তুষ্ট হয়েছে। তারা এই আইনটি পরিবর্তনের বলেনি। আইনের যাতে অপপ্রয়োগ না হয় সেই বিষয়টি তারা বলেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD