রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

‘যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ পরাজিত করার আগ পর্যন্ত পিছু হটবে না ইরান’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীকে ‘সম্পূর্ণ পরাজিত’ করার আগ পর্যন্ত পিছু হটবে না ইরানের সেনাবাহিনী। ১৯৯০ সালে ইরাক থেকে ইরানি যুদ্ধবন্দিদের প্রত্যাবর্তনের বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ অঙ্গীকার করে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। GeographicReference

বিবৃতিতে বলা হয়, ‘প্রতিরোধের ঐতিহ্য ইরানের এক নতুন প্রজন্মের কাছে হস্তান্তরিত হয়েছে, যারা বিশ্বের সবচেয়ে সুসজ্জিত সামরিক বাহিনী হিসেবে বর্ণিত শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল।’

এতে বলা হয়, ‘শত্রু আত্মসমর্পণ না করা পর্যন্ত’ ইরান দেশের ন্যায্য অধিকার আদায়ের চেষ্টা চালিয়ে যাবে।

ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত এই বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি জনগণের সমর্থনের প্রশংসা এবং এই অঞ্চলে আগ্রাসন ও আধিপত্য বিস্তারের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করা হয়।

সূত্র: আল জাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD