শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি অলরাউন্ডারের হাতছানি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

যুক্তরাষ্ট্রের ক্রিকেট ক্যাম্পে ডাক পেলেন বাংলাদেশি ক্রিকেটার শাকের আহমেদ। শাকের আহমেদ একজন অলরাউন্ডার। বাঁ হাতে ব্যাট করেন শাকের। বাঁহাতি স্লো অর্থোডক্স বোলার তিনি। অনেকেই তাকে যুক্তরাষ্ট্রে সাকিব আল হাসান বলেন।

সম্প্রতি ডেট্রয়েট, মিশিগানসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে টি-টোয়েন্টি ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করেছেন অলরাউন্ডার শাকের।

এ অসাধারণ অলরাউন্ডিং নৈপুণ্য দেখিয়ে এবার যুক্তরাষ্ট্রের প্রাথমিক দলে ডাক পেলেন শাকের।

অনুশীলনের জন্য ৪৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড-ইউএসএ ক্রিকেট। সেই দলে সুযোগ পেয়ে গেলেন বাংলাদেশি এ ক্রিকেটার। এখন শুধু যুক্তরাষ্ট্রের জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায়।

পারফরম্যান্স ধারাবাহিক থাকলে সে স্বপ্ন পূরণও হয়ে যেতে পারে তার।

শাকের আহমেদের বাড়ি বাংলাদেশের সিলেটে। ২০১০ নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মাহমুদুল হাসানের নেতৃত্বে খেলেছিল বাংলাদেশ। এই দলের সদস্য ছিলেন শাকের আহমেদ। বিশ্বকাপ শেষের পর পরই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শাকের।

সেখানে গিয়েও ক্রিকেটকে ছাড়েননি। বিভিন্ন ক্লাবের হয়ে বিভিন্ন শহরে টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।

২৮ বছর বয়সী শাকের বর্তমানে ‘ক্রিকেট একাডেমি অব ডেট্রয়েট’ ক্লাবের হয়ে খেলছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD