সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে অনুমোদনের অপেক্ষায় এক ডোজের টিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে অনুমোদনের অপেক্ষায় জনসন অ্যান্ড জনসন উদ্ভাবিত করোনাভাইরাসের এক ডোজের টিকা।

আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) বৈঠকে টিকাটি জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। টিকা পরীক্ষায় এটি নিরাপদ ও কার্যকর বলে জানিয়েছে এফডিএ।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দেওয়া এই ঘোষণার মধ্য দিয়ে দেশটিতে এই টিকা অনুমোদন পাওয়ার পথ উন্মুক্ত হয়েছে।

করোনাভাইরাসের মহামারি অবসানে বর্তমানে যেসব টিকা ব্যবহার করা হচ্ছে তার প্রতিটিরই দুই ডোজ করে নিতে হচ্ছে। একটি মাত্র ডোজ ব্যবহার করে করোনা থেকে সুরক্ষা পাওয়া গেলে মহামারি ঠেকানো আরও সহজ হয়ে উঠবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বুধবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রকাশ করা নথিতে বলা হয়েছে, বিশ্ব জুড়ে ৪৪ হাজার মানুষের ওপর চালানো পরীক্ষায় দেখা গেছে জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকাটি কোভিড-১৯ এ মারাত্মক অসুস্থতা থেকে রক্ষায় ৬৬ শতাংশ কার্যকর। এছাড়া দক্ষিণ আফ্রিকার নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও টিকাটি ৬৪ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে।

এফডিএ জানিয়েছে, এই টিকাটি প্রয়োগের ২৮ দিন পর থেকে হাসপাতালে ভর্তি ঠেকাতে শতভাগ কার্যকর। এছাড়া টিকাটি গ্রহণকারীদের মধ্যে কারও মৃত্যুর ঘটনাও নেই। এছাড়া জনসন অ্যান্ড জনসন জানিয়েছে লক্ষণহীন সংক্রমণও কমিয়ে আনতে সক্ষম এই টিকা।

এফডিএ’র পরামর্শক কমিটির সদস্য ও ফিলাডেলফিয়ার ভ্যাকসিন এডুকেশন সেন্টারের পরিচালক পল অফিট বলেন, সবচেয়ে উৎসাহব্যঞ্জক বিষয় হলো দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকাটির কার্যকারিতা।

উল্লেখ্য, নিজেদের বিশেষজ্ঞদের পরামর্শ মানতে বাধ্য নয় এফডিএ। তাদের অনুমোদিত দুটি ভ্যাকসিন ফাইজার ও মডার্নার টিকা অনুমোদনের ক্ষেত্রেও দেখা গেছে পরামর্শক কমিটির বৈঠকের বেশ কয়েক দিন পরই সেগুলো অনুমোদন পেয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD