শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৯ লাখ ছাড়িয়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

মহামারি করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান দুঃখজনক মাইলফলকে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ৯ লাখ ছাড়িয়ে গেছে।

শুক্রবার দেশটিতে করোনাভাইরাস মহামারি এ নতুন মাইলফলক ছাড়ালো। খবর রয়টার্স।

শনিবার সকাল ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ২৪ হাজার ৫৩০ জনের। এ ছাড়া দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন, সাত কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ৮৬০ জন।

ক্যালিফোর্নিয়ায় রাজ্যে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে এখনো মৃত্যু হয়েছে ৮১ হাজার ২৬৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ৮২ লাখ ৫৯ হাজার ৫৫৪ জন।

রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রে ওমিক্রনের সংক্রমণ বিস্তার প্রাধান্য বিস্তার করার মধ্যেই গত ১২ ডিসেম্বর থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মৃতের সংখ্যা বেড়েছে এক লাখেরও বেশি। তবে এক্ষেত্রে ওমিক্রনের চেয়ে করোনাভাইরাসের ডেল্টা ধরনের দায় সম্ভবত বেশি বলে জানিয়েছে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

শনিবার সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৯ কোটি ১২ লাখ ৮৩ হাজার ৭৫১ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৪৩ হাজার ১০৯ জনে। আর সুস্থ হয়েছেন ৩১ কোটি এক লাখ ৯০ হাজার ৫৭৩ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD