শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রে প্রাপ্ত বয়স্ক সবার জন্য বুস্টার ডোজ অনুমোদন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

যুক্তরাষ্ট্রে ১৮ বা তার বছরের বেশি বয়সী নাগরিকের জন্য করোনা টিকার বুস্টার ডোজ অনুমোদন দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। বায়োএনটেক-ফাইজার এবং মর্ডানার বুস্টার টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে সংস্থাটি। খবর ওয়াশিংটন পোস্ট।

এর আগে যুক্তরাষ্ট্র ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য ফাইজারের করোনার টিকার বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দেয়।

এফডিএ’র এই অনুমোদন করোনা টিকা পাওয়ার বিষয়টি আরো নিশ্চিত করবে। সেই সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের প্রাপ্তবয়স্ক সকল আমেরিকানদের টিকার ডোজ দেওয়ার প্রতিশ্রুতিও পূরণ করবে।

ইতিমধ্যে দেশটির প্রায় ১০ রাজ্যে প্রাথমিকভাবে বুস্টার ডোজের অনুমোদন দেওয়া হয়েছে। শীতকালীন ছুটির আগে রাজ্যগুলোর গর্ভনররা ১৮ বা তার বেশি বয়সী সবাইকে বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD