রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

শিরোনাম :
রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে: রিজভী অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪২, মামলা ৪১ ‘যারা আগুনসন্ত্রাস চালাচ্ছে, তার সবাই কিন্তু ভারতে পালাতে পারবা না আজ প্রথম দিনে ১৫ রাজনৈতিক দলের সাথে থেকে ইসির সংলাপ শুরু

যুক্তরাষ্ট্রে স্ত্রীকে গুলি করে বাংলাদেশির আত্মহত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার লভেন শহরে এক বাংলাদেশি দম্পতির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করে আবুল আহসান হাবিব (৫২) নামে এক প্রবাসী বাংলাদেশি। খবর এবিসি নিউজের।

কলহের এ পর্যায়ে সৈয়দ সোহেলি আক্তার (৪২) নামে ওই গৃহবধূ ৯১১ জরুরি সেবায় ফোন করে তাকে বাঁচানোর জন্য পুলিশআকুতি জানান।

পুলিশের সঙ্গে কথা বলার সময় তার স্বামী তাকে গুলি করেন। রোববার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওই ঘটনা ঘটে বলে প্রতিবেশিরা জানান।

স্বামী-স্ত্রী দুজনের বাড়িই বাংলাদেশের মাগুরায়। আবুল আহসান হাবিব নামের ওই ব্যক্তির সঙ্গে তার স্ত্রী সৈয়দ সোহেলি আক্তারের দীর্ঘদিন সম্পর্ক ভালো যাচ্ছিল না।

সেখানে একটি পার্লার চালাতেন সোহেলি আর আহসান কাজ করতেন দোকানে। লভেনের বাংলাদেশি কমিউনিটির একাধিক প্রবাসী জানান, স্ত্রীকে নিয়ে আহসান সারাক্ষণ অভিযোগ করতেন। দুই ছেলের দিকে খেয়াল রাখতেন না। কিন্তু স্ত্রী এসব অভিযোগ কখনোই পাত্তা দেননি।

রোববার রাতে স্ত্রীর সঙ্গে আহসান হাবিবের কথা কাটাকাটি হয়।এ সময় দুজনের মধ্যে হাতাহাতিও হয়। পরে স্ত্রী পুলিশকে ফোন করে বিষয়টি জানানোর সময় গুলি করেন আজসান হাবিব। স্ত্রীকে হত্যার পর তিনিও আত্মহত্যা করেন।

আরিজোনার সর্ব বৃহৎ পারিবারিক সহিংসতা শিকারদের আশ্রয়কেন্দ্রের সিইও মারিয়া মহোন বলেন, করোনা পরিস্থিতির কারণে অনেকে চাকরি হারিয়েছেন। এ কারণে পারিবারিক সহিংসতার ঘটনা অনেক বেড়ে গেছে।বাংলাদেশি দম্পতির প্রাণহাণির ঘটনা তাই প্রমান করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD