ইরান এবার যুক্তরাষ্ট্র ও তার সহযোগী দেশদের ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক ও জ্বালানি অবকাঠামোয় এই হামলা চালানো হবে।
ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেছেন, ‘তেহরান এমন ব্যবস্থা নেবে যেন যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা এই অঞ্চলের তেল ও গ্যাস থেকে বছরের পর বছর বঞ্চিত থাকে।’’
‘‘এই হামলার ফলে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে সব গুটিয়ে চলে যেতে বাধ্য হবে’’—বলেন জোলফাগারি।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে জোলফাগারি বলেন, আজ মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ব্যালেস্টিক ও ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। তিনি আরও দাবি করেন, ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরের ৩০টিরও বেশি স্থানে হামলা চালানো হয়েছে।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি