সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা কেলেঙ্কারি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প সরকার-এনজিও সমন্বয়ে প্রাথমিকে গুণগত পরিবর্তন আনতে চাই গাজায় ৩,৪৬৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪৫ চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

যুবককে কুপিয়ে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২

গাজীপুরের টঙ্গীতে কাউসার আহম্মেদ সুমন ওরফে তানন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে সফিউদ্দিন সরকার একাডেমি রোডের মেরিট স্কুলের সামনে এই ঘটনাটি ঘটে।

দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তুহিন (২৭) নামে অপর এক যুবক আহত হয়েছেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত তানন নোয়াখালী জেলার চাটখিল থানার মোহাম্মদপুর গ্রামের সুলতান হক পাটোয়ারীর ছেলে। সে পরিবারের সঙ্গে দেওড়া ফকির মার্কেট এলাকায় বসবাস করত।

এলাকাবাসী জানায়, কাউসার আহম্মেদ সুমন ওরফে তানন, তুহিনসহ কয়েকজন মিলে মেরিট স্কুলের সামনে তাননের দোকানে বসে কথা বলছিল। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে তাদেরকে এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়। আশপাশের লোকজন তাদের আহতাবস্থায় উদ্ধার করে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাননকে মৃত ঘোষণা করেন। তাননের বুকে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আহত তুহিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না। ঘটনাস্থলের আশপাশের বাসা বাড়ির ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ভিডিও ফুটেজ যাচাই বাছাই করে অন্য খুনিদের গ্রেফতারে অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD