শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন : অপু বিশ্বাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

অনেক বছর ধরেই পর্দায় অনুপস্থিত অপু বিশ্বাস। অভিনয় থেকে মন সরিয়ে এখন ব্যস্ত রয়েছেন ব্যবসা নিয়ে। পাশাপাশি মাঝেমধ্যে ফটো শুট ও মেকওভারে নতুনভাবে নিজেকে উপস্থাপন করেন, হাজির হন নতুন নতুন লুকে।

শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেন এ চিত্রনায়িকা।

সেখানে দেখা যায়, সাদা শাড়ি, রুপালি কাজ আর অভিজাত গয়নায় সজ্জিত নায়িকা কখনো মিষ্টি হাসি, কখনো স্নিগ্ধ ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন।

সেই ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন।’ সেই পোস্টের মন্তব্যের ঘর ভরে ওঠে প্রশংসায়।

এদিকে অপু বিশ্বাসকে সবশেষ দেখা গেছে ‘ছায়াবৃক্ষ’ সিনেমায়।

বন্ধন বিশ্বাস পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক নিরব। এরপর নায়িকা জানিয়েছিলেন, সামনে সিনেমা প্রযোজনা করবেন, বড় কিছু নিয়ে আসছেন। এখন অনুরাগীরা সে অপেক্ষাতেই রয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD