বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি

যে তিন উপায় করোনা থেকে সুরক্ষিত রাখে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট : তিনটি উপায়ে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

রোববার (২৪ মে) নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে তিনি বলেন, সচেতনতা, সতর্কতা ও নিয়ম মেনে চলা— এ তিনটি উপায় আপনাদেরকে করোনা থেকে সুরক্ষিত রাখতে পারবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, করোনাভাইরাস নাক, মুখ ও চোখের মাধ্যমে শরীরে প্রবেশ করে। অযথা নাক, মুখ ও চোখে হাত দেবেন না। শিশুদের এ ব্যাপারে সচেতন করবেন।

নাসিমা সুলতানা খাবারের বিষয়ে বিশেষ খেয়াল রাখার আহ্বান জানান। তিনি বলেন, পুষ্টিকর খাবার, পানি ও তরল খাবার, ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন: লেবু, কমলা, মাল্টা, পেয়ারা এবং টাটকা শাক সবজি খাবেন। জিংক সমৃদ্ধ খাবার যেমন, ডিম, মাংস, কুমড়া ও লাউয়ের বিচি, পালং শাক, মাশরুম, রসুন, দুধ ও দুগ্ধজাত খাবার খাবেন।

রোগ প্রতিরোধ ক্ষতা বৃদ্ধি করতে খাবারের পাশাপাশি মনোবল চাঙ্গা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD