বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

যে সিনেমা দিয়ে সালমানকেও পারিশ্রমিকে ছাড়িয়ে যান মাধুরী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
যে সিনেমা দিয়ে সালমানকেও পারিশ্রমিকে ছাড়িয়ে যান মাধুরী

ক্যারিয়ারের শুরুটা ছিল টানা আটটি ‘ফ্লপ’ দিয়ে। বলিউডে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা যখন দায়, তখনো মাটি কামড়ে পড়েছিলেন তিনি। নিজের অদম্য জেদ আর পরিশ্রমের ফলও পেয়েছেন হাতেহাতে। নব্বইয়ের দশকে হয়ে উঠেছিলেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। তিনি আর কেউ নন, বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত।

সাফল্যের শিখরে থাকা অবস্থায় মাধুরীর পারিশ্রমিক ছিল সমসাময়িক অনেক সুপারস্টারের চেয়েও বেশি। এমনকি ক্যারিয়ারের শুরুর দিকে খোদ বলিউড বাদশা শাহরুখ খান কিংবা সালমান খানের চেয়েও দামি তারকা ছিলেন তিনি।

১৯৮৪ সালে ‘অবোধ’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে মাধুরীর। তবে শুরুতেই হোঁচট খান তিনি। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর ১৯৮৫ সালে সুপারস্টার রাজেশ খন্নার বিপরীতে ‘আওয়ারা বাপ’ সিনেমাতেও ভাগ্য ফেরেনি তার। এভাবে টানা চারটি বছর এবং আটটি সিনেমা ব্যর্থ হওয়ার পরও হাল ছাড়েননি এই অভিনেত্রী।

ধীরে ধীরে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে শুরু করেন মাধুরী। নব্বই দশকে এসে তিনি হয়ে ওঠেন নির্মাতাদের প্রথম পছন্দ। ব্লকবাস্টার ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমার কথা ধরলে দেখা যায়, সেই সময়ে ছবিটি ভারতজুড়ে প্রায় ৭২ কোটি রুপি আয় করেছিল। বলিপাড়ার গুঞ্জন অনুযায়ী, সেই সিনেমার জন্য মাধুরী প্রায় ২ কোটি ৭০ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন।

মাধুরী যখন সিনেমা প্রতি ৫০ লাখ রুপি পারিশ্রমিক হাঁকতেন, তখন শাহরুখ খানের আয় ছিল ৩০ থেকে ৪০ লাখ রুপির আশেপাশে। এমনকি ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমায় সালমান খানের চেয়েও বেশি পারিশ্রমিক পেয়েছিলেন মাধুরী।

বলিউডের প্রথম ২০০ কোটির ছবি উপহার দেওয়া এই অভিনেত্রী আজও তার সাফল্য আর গ্ল্যামারে অপ্রতিদ্বন্দ্বী হয়ে আছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD