বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

রংপুরে ট্রাকচাপায় চাচা-ভাতিজির মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০

রংপুরের মিঠাপুকুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী চাচা লাবলু মিয়া (৩৫) ও ভাতিজি জুঁই আক্তারের (১০) মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার শঠিবাড়ি পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।

ভাতিজিকে সাথে নিয়ে অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে ট্রাক চাপায় দলিল লেখক লাবলু মিয়া ও তৃতীয় শ্রেণিতে পড়ুয়া জুঁই আক্তারের মৃত্যু হয়।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, রোববার বেলা ১১টার দিকে লাবলু মিয়া মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তার স্ত্রীকে দেখতে ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে যাত্রা করেন। পথিমধ্যে মহাসড়কে ওঠার সময় শঠিবাড়ি পেট্রোল পাম্প এলাকায় পেছন দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভাতিজি জুঁই আক্তার মারা যান। গুরুতর অসুস্থ অবস্থায় লাবলু মিয়াকে হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়।

ওসি বলেন, নিহতদের বাড়ি উপজেলার বড় হযরতপুর দুবলাচারি গ্রামে। দুলাল মিয়া দলিল লেখক ছিলেন, আর শিশু জুঁই আক্তার শঠিবাড়ি কিন্ডার গার্ডেনের তৃতীয় শ্রেণিতে পড়ত।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD