শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রংপুরে ট্রাকচাপায় ৩ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

রংপুরের তারাগঞ্জে ট্রাকচাপায় অটোভ্যানের চালকসহ দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে তাৎক্ষনিকভাবে নিহত লাকী বেগম নামে এক নারী শ্রমিকের পরিচয় জানা গেলেও ভ্যান চালক ও অন্য নারী শ্রমিকের পরিচয় জানা যায়নি।

শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঘোনিরামপুর এলাকায় ব্রাদার্স কোল্ড স্টোরেজ সংলগ্ন রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ৭টার সময় উপজেলার বাঙ্গীপুর এলাকায় অবস্থিত ফ্লিলিং লেদার কোম্পানিতে কাজ শেষে একটি ব্যাটারিচালিত অটো ভ্যানে চারজন নারী শ্রমিক বাড়ি ফিরছিলেন। ভ্যানটি উপজেলার ব্রাদার্স কোল্ড স্টোরেজের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকচাপা দেয়। এ সময় ঘটনাস্থানেই ভ্যানের চালকসহ দুই নারী শ্রমিক নিহত হন। আহত হন দুই যাত্রী। তাদের গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয় লোকজন।

ফ্লিলিং লেদার কোম্পানির দায়িত্বরত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, কম্পানিতে অনেক নারী শ্রমিক কাজ করেন। তবে ওই দুর্ঘটনায় নিহত লাকী বেগম (২৮) নামে একজন নারী শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি কিশোরগঞ্জ উপজেলার কাঠগাড়ি গ্রামে।

এদিকে, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে নেওয়া হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী প্রধান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD