শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রংপুরে বাসচাপায় প্রাণ গেল ৪ জনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

রংপুরের নব্দীগঞ্জে একটি যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা ছেড়ে আসা লালমনিরহাটগামী মানিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নব্দীগঞ্জ বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকে থাকা চার যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। চালকসহ গুরুত্বর আহত চারজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথে আরও তিনজনের মৃত্যু হয়। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে এই দুর্ঘটনার পর প্রায় পৌনে একঘণ্টা রংপুর-লালমনিরহাট মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

কল্যাণী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আলম জানান, পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও বাস চালক পালিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনায় আহত একজনসহ নিহতের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD