সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

রক্তচাপ নিয়ন্ত্রণে ৬ খাবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

পটাসিয়াম শরীরের জন্য অন্যতম জরুরি উপাদান। রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ডায়েটে পটাসিয়াম রাখা জরুরি। কলা খেলে পটাসিয়াম ঘাটতি পূরণ হয়। মাঝারি আকারের একটা কলায় পটাসিয়াম থাকে প্রায় ৪২২ মিলিগ্রাম। কিন্তু অনেকেই কলা খেতে পছন্দ করেন না। তবে, শাক, টমেটো, ফলের রস এবং সব রকমের ডালে মিটবে পটাসিয়ামের ঘাটতি।

পালংশাক

এই শাকে ভিটামিন এ, সি, কে ছাড়াও রয়েছে ফলিক অ্যাসিড, আয়রন ও ক্যালসিয়াম। এক কাপ পালংশাকে প্রায় ৫৪০ মিলিগ্রাম পটাসিয়াম থাকে, যা ওজন কমাতেও সাহায্য করে।

ডাবের পানি

এক কাপ ডাবের পানিতে রয়েছে প্রায় ৪০৫ মিলিগ্রাম পটাসিয়াম। তাই খেতে পারেন ডাবের পানি।

তরমুজ

তরমুজে রয়েছে প্রচুর পানি। হৃদযন্ত্রের সমস্যায় উপকারী তরমুজ রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। মাত্র এক টুকরো তরমুজে ৩২০ মিলিগ্রাম পটাসিয়াম থাকে।

আলু

১০০ গ্রাম আলুতে ৪২১ মিলিগ্রাম পটাসিয়াম। তাই সহজেই অপরিহার্য মৌলের ঘাটতি মেটায় এই সবজি।

বেদানা

টকটকে লাল রঙের এই ফলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার, প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন কে ও ফোলেট। ১০০ গ্রাম বেদানায় পটাসিয়ামের পরিমাণ ২৩৬ মিলিগ্রাম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর।

লেবুজাতীয় ফল

পটাসিয়াম রয়েছে মোসাম্বিতে। ১০০ গ্রাম মোসাম্বিতে রয়েছে ৪৯০ মিলিগ্রাম পটাসিয়াম। ১০০ গ্রাম কমলালেবুতে রয়েছে ১৮১ মিলিগ্রাম পটাসিয়াম।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD