বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
এক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে বাধা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন ৫০৭ কোটি টাকার ভূতুড়ে বিদ্যুৎ বিল: জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক ভবিষ্যত্ নিয়ে অতিচিন্তা তাওয়াক্কুল পরিপন্থী মামলার ভারে ‘কাতর’ আদালত প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ মোদি, শাহ ও জ্ঞানেশের পদত্যাগ দাবি কংগ্রেসের তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

রবীন্দ্রসংগীত গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

 

নিজের দীর্ঘ ও সফল ক্যারিয়ারে প্রথমবারের মতো রবীন্দ্রসংগীত গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। গতকাল প্রকাশ হয়েছে তার কন্ঠে ‘আলো আমার আলো’ শিরোনামের গানটি। এটি প্রকাশ করেছে আর্ব এন্টারটেইনমেন্ট। গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ কিসলু।

এদিকে গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রশংসা কুড়াচ্ছে। অনেক শিল্পীও গানটি শেয়ার করে তাদের মুগ্ধতার কথা জানিয়েছেন।

গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, জীবনে প্রথমবারের মতো সাহস করে রবীন্দ্রসংগীত গাইলাম। এ দিকে আসিফ সম্প্রতি পশ্চিমবঙ্গের কবির সুমনের কথা ও সুরে তিনটি গানে কন্ঠ দিয়েছেন।

মাঝে কিছুদিন বিরতির পর সর্বশেষ কয়েক বছরে নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছেন আসিফ আকবর। সোমবার রাতে মৌটুসীর সঙ্গে নতুন একটি গানের ঘোষণা দেন তিনি।

এ প্রসঙ্গে ফেইসবুক পেজে লেখেন, আমার সংগীত ক্যারিয়ারে অনেক অবদান মৌটুসী ভাবীর। ওনার কাছ থেকে পেয়েছি মনোবল। বিশ বছর ধরে ভাবীর সাথে অজানা কারণে গাওয়া হয়ে ওঠেনি। এই গানটায় ভাবীর অদ্ভূত গায়কী আমার খুব ভালো লেগেছে।

‘তুমি এলে এ হাওয়ায়’ শিরোনামে গানটি লিখেছেন কলকাতার রাজীব দত্ত। পার্থ প্রতীম আচার্য্যির সুরে সংগীত করেছেন সেখানকার সৌরভ বাবাই চক্রবর্তী। প্রকাশ হচ্ছে ধ্রুব মিউজিক ষ্টেশনের ব্যানারে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD