শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রমজানেও স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে টিকাদান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

করোনাভাইরাসের টিকা দেওয়ার কর্মসূচি রমজান মাসেও স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘জনগণের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে রোজার সময়ও স্বাভাবিক নিয়মে টিকাদান কর্মসূচি চলবে। প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ নিয়মিতভাবে দেওয়া হবে। টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে ২৮ মার্চ। তা ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল। এ ক্যাম্পেইনের মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়েছে।’

জাহিদ মালেক বলেন, ‘গত ২৬ ফেব্রুয়ারি যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন, তারা দ্বিতীয় ডোজ আরও তিন দিন পর্যন্ত নিতে পারবেন। ৮০ শতাংশ টিকা দেওয়ার লক্ষ্যে এ বিশেষ ক্যাম্পেইন কার্যক্রম আরও তিন দিন বাড়ানো হয়েছে। স্বাস্থ্য খাতকে ডিজিটাল করা হবে। প্রত্যেকটি হাসপাতালকে সিসি ক্যামেরার আওতায় এনে তা সেন্ট্রালি নিয়ন্ত্রণ করা হবে।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল, মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD