রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

রমজানের তারিখ ঘোষণা করলো ইন্দোনেশিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

ইন্দোনেশিয়া রমজানের তারিখ ঘোষণা করেছে। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ট দেশটি বলছে, আগামী ১৩ এপ্রিল মঙ্গলবার প্রথম রোজা পালন করা হবে। দেশটির মোহাম্মাদিয়া অর্গানাইজেশনের প্রধান কার্যালয় জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গণনার মাধ্যমে ১৪৪২ হিজরির পবিত্র রমজান মাসের প্রথম তারিখ ঘোষণা করেছে।

সংস্থাটি জানায়, ইন্দোনেশিয়ায় ১৩ এপ্রিল রমজান শুরু হবে। পাশাপাশি আরব বিশ্বেও একই দিন রোজা শুরু হবে বলে তারা প্রত্যাশা করেন। তবে পাকিস্তান, ভারত, বাংলাদেশসহ কিছু দেশে ১৪ এপ্রিল রমজান শুরু হবে বলে জানিয়েছে হামারিওয়েব ডটকম।

সিএনবিসি ইন্দোনেশিয়া ডটকমের তথ্য মতে, জ্যোতির্বিজ্ঞানের গণনার উপর ভিত্তি করে মোহাম্মদিয়া অর্গানাইজেশনের কেন্দ্রীয় কার্যালয় ১৪৪২ হিজরির আসন্ন পবিত্র রমজান মাসের শুরুর দিন ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী ১৪৪২ হিজরি সালের পবিত্র রমজান মাস ২০২১ সালের ১৩ এপ্রিল, মঙ্গলবার শুরু হতে যাচ্ছে।

এই গণনা অনুসারে, ১৪৪২ হিজরির শাওয়াল মাস শুরু হচ্ছে ১৩ মে, বৃহস্পতিবার। অর্থাৎ এই দিনে ঈদুল ফিতর পালিত হবে। এছাড়াও তাদের গণনা হিসাবে জিলহজ মাসের সূচনা হবে ২০২১ সালের ১১ জুলাই, রবিবার। আরাফার দিন হবে ( ৯ জিলহজ ১৪৪২ হি:) ১৯ জুলাই, সোমবার এবং কুরবানি ঈদ পালিত হবে (১০ জিলহজ) ২০শে জুলাই, মঙ্গলবার।

তবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অফিশিয়াল ক্যালেন্ডার অনুসারে, পবিত্র রমজান মাস শুরু হবে ২০২১ সালের ১৪ এপ্রিল বুধবার। ১৩ মে বৃহস্পতিবার শুরু হবে শাওয়াল মাস।

উল্লেখ্য, রমজানের রোজা, ঈদ, কুরবানি- এ সবই চাঁদ দেখার ওপর নির্ভরশীল। সে অনুযায়ী এ ইসলামি আচার-অনুষ্ঠানগুলো পালন করার নির্দেশ দেয় ইসলাম।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD