শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

রমজানে কালোজিরা-মধু, ভিটামিন সি ও তরলে বেশি গুরুত্ব দিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

 

রমজান শুরু হতে যাচ্ছে। রোজা পালন করায় দিনের বেলায় মানুষ খাদ্য গহণ থেকে বিরত থাকবেন। সেকারণে ইফতারের পর অন্যান্য খাবারের পাশাপাশি কালোজিরা-মধু, ভিটামিন সি ও তরল খাবার গ্রহণের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে শেষ করার আগে এ পরামর্শ দেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, খাদ্যাভ্যাসে বেশি করে তরল খাবার গহণ করবেন। রমজান আসছে, ইফতারের পরে আমরা যেন তরল খাবার বেশি করে খাই। আদা-লবণ মিশ্রিত গরম পানি দিয়ে গারগেল করতে পারি। গরম পানি পান করতে পারি।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, কালোজিরা, মধু, ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল আমরা গ্রহণ করতে পারি। যা এই প্রতিরোধে সহায়ক হবে এবং যা স্বাস্থ্যের জন্য ভালো ভিটামিন সি। আমাদের যা রমজানের স্বাস্থ্যবিধি আছে আমার সেগুলোও মেনে চলবো । করোনা প্রতিরোধের যে স্বাস্থ্য বিধি আছে আমরা সেগুলোও মেনে চলবো।

এ পর্যন্ত দেশে ৪ হাজার ৬৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ১৩১ জন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD