শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাঙামাটিতে দুই গ্রুপের গুলি বিনিময়ে নিহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন বান্দরবান সীমান্তবর্তী এলাকায় উপজাতীয় দুই গ্রুপের গুলি বিনিময়ে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকায়। সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে।

স্থানীয় সূত্রে জানাগেছে, রাজস্থলীর গাইন্দা ইউনিয়নের বান্দরবান জেলার সীমান্তবর্তী কেচিং পাড়া এলাকায় মঙ্গলবার সকাল ১০টার সময় মগ লিবারেশন আর্মির একদল সশস্ত্র সন্ত্রাসী বান্দরবান থেকে রাঙামাটিতে প্রবেশের সময় কেচিং পাড়াস্থ গভীর অরণ্যে উপজাতীয়দের অপর একটি দলের সশস্ত্র সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার শুরু করে। এসময় উভয় পক্ষই গোলাগুলিতে লিপ্ত হয়।

মগ লিবারেশন আর্মির সদস্যদের লক্ষ্য করে পাহাড়ের চূড়ায় অবস্থান নেওয়া অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই মগপার্টির তিন সদস্য নিহত ও দুই সদস্য আহত হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

রাজস্থলীর ২নং গাইন্দা ইউনিয়নের চেয়ারম্যান পুচিংমং মারমা জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি শুনেছি। তবে ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD