শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাঙামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

রাঙামাটির বাঘাইছড়িতে প্রিয় ধীমান চাকমা (৩৫) নামে একজন দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।

শনিবার (৫ ডিসেম্বর) রাতে তিনি বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের পাঘুয্যছড়ি এলাকায় দুর্বৃত্তের গুলিতে মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রতন প্রিয় ধীমান চাকমা জেএসএস (এমএনলারমা ) দলের সমর্থক। তিনি নানিয়াচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমার দেহরক্ষী ছিলেন। পাঘুয্যছড়ির বৌদ্ধ মঙ্গল চাকমা তার বাবা।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন এখবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, প্রিয় ধীমান চাকমা শনিবার রাতে বাড়ির পাশে দোকানে ঘুমিয়ে ছিলেন। একদল দুর্বৃত্ত তাকে ঘুম থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে।

বাঘাইছড়ি উপজেলা শাখার জেএসএস (এমএনলারমা) দলের সাধারণ সম্পাদক জোসি চাকমা অভিযোগ করে বলেন, জেএসএস (সন্তু লারমা) দলের সন্ত্রাসী মনিময় চাকমা আমাদের দলীয় কর্মিকে গুলি করে হত্যা করেছে। আমি তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ অভিযোগের বিষয়ে জেএসএস (সন্তু লারমা) দলের সাধারণ সম্পাদক ত্রিদীপ চাকমা ওরপে দীপ বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের দলে কোন সন্ত্রাসী কার্যকলাপ নাই। তাদের দলীয় কোন্দলের কারণে এই ঘটনা ঘটতে পারে।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD