বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

রাজধানীতে ইয়াবা, হেরোইন, গাঁজাসহ গ্রেফতার ৪৮

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার (১৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ১৩ নভেম্বর (শনিবার) সকাল ছয়টা থেকে আজ ১৪ নভেম্বর (রোববার) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১১,৭৯৮ পিস ইয়াবা, ৪৭ গ্রাম হেরোইন, ৩ কেজি ৭৫ গ্রাম ১০০ পুরিয়া গাঁজা ও ৮৫ বোতল ফেনসিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫ টি মামলা রুজু হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD