শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

রাজধানীর বিমানবন্দর সড়কে কাভার্ডভ্যান ধাক্কায় কাজল আক্তার (৩৫) ও রফিকুল ইসলাম সুমন (৪০) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল মিয়া বলেন, নিহত সুমন রাইড শেয়ারিং অ্যাপের চালক ও কাজল যাত্রী ছিলেন।

তিনি বলেন, রাত ৩টার দিকে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউট গেটের ওভারব্রিজের নিচে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD