বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

রাজধানীতে জাল টাকা তৈরির কারখানায় অভিযান, আটক ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

রাজধানীর ভাটারা থানার সাঈদনগর এলাকায় জাল টাকা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান অঞ্চলের গোয়েন্দা শাখা। এ সময় জাল টাকা তৈরি চক্রের ৪ সদস্যকে আটক করা হয়।

সোমবার (১২ জুলাই) রাজধানীর ভাটারা থানার ১০০ ফিট রাস্তার পূর্ব দিকে নুরেরচালা সাঈদনগর এলাকায় এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ডিবি পুলিশের গুলশান বিভাগের ডিসি বলেন, ঘটনাস্থল থেকে আমরা ৪ জনকে আটক করেছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD