রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

রাজধানীতে জুলাই রেভেলস সংগঠনের ২ সদস্যের ওপর হামলা, গুরুতর আহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর উত্তরায় জুলাই রেভেলস সংগঠনের দুই সদস্যকে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মুমুর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উত্তরার ৬ নম্বর সেক্টরে অবস্থিত ইউএসবি স্পেশালাইজড হসপিটালে নেওয়া হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ওসমান হাদির ওপর গুলির ঘটনায় মানববন্ধন থেকে ফেরার পথে উত্তরা ৪ নম্বর সেক্টরে ওই দুই ব্যক্তি হামলার শিকার হন।

ঘটনাস্থলে উত্তরা পূর্ব থানার ওসি মো. মোরশেদ আলম উপস্থিত আছেন।

এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD