সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

রাজধানীতে তিন চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

রাজধানীর বাড্ডা ও বংশাল এলাকা থেকে তিনটি চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- মো. আবু সাঈদ সিফাত (১৭), মো. শাহারিয়ার হোসেন সামির (১৭), তানভীর হোসেন সিপন (১৭), মো. মাহাফুজ (১৬), মো. সোহান (১৯)।

রোববার (৩০ এপ্রিল) এ তথ্য জানান র‌্যাব-৩ এর কর্মকর্তা (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।

তিনি বলেন, শনিবার (২৯ এপ্রিল) রাজধানীর বাড্ডা এবং বংশাল এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল চক্রের পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামিরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। তারা সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য এবং আবু সাঈদ সিফাত এবং শাহারিয়ার হোসেন সামির এই চক্রের মূলহোতা।

তিনি আরও বলেন, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাই ও ছিনতাই করা বিভিন্ন মডেলের মোটরসাইকেল চুরি করে মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তনের মাধ্যমে মোটরসাইকেলগুলো রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD