বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাজধানীতে বিশেষ অভিযানে আরও ৩০৭ জন গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে ৩০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, বিশেষ অভিযানের ১১তম দিনে ৩০৭ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭৬ জন রাজনৈতিক মামলায় এবং বাকিরা মাদক, দণ্ডপ্রাপ্ত, অস্ত্রধারী সন্ত্রাসী, চোর, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে আদালতে রিমান্ড আবেদন করা হবে।

গত ১ ডিসেম্বের থেকে এ বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ।

এর আগে, গত ২০ নভেম্বর রাজধানীর আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার প্রেক্ষাপট বিবেচনা ও মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টি ফাস্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করতে পুলিশের চলমান অভিযানের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২৯ নভেম্বর এক আদেশে দেশের সব পুলিশ ইউনিটের প্রধান ও সব জেলার পুলিশ সুপারদের ১ থেকে ১৫ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেয় পুলিশ সদরদপ্তর।

এতে বলা হয়, অন্যান্য স্থানের পাশাপাশি আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলোতে কার্যকর অভিযান পরিচালনা করতে হবে। অভিযানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD