শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মগবাজারে ভবনে বিস্ফোরণ, নিহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

রাজধানীর মগবাজারে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

রোববার (২৭ জুন) রাতে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপ-কমিশনার মো. সাজ্জাদুর রহমান এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) প্রতিনিধি জানিয়েছেন, আহতদের মধ‌্যে ৩৭ জনকে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ও ১০ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিভেল জানিয়েছেন, মগবাজার মোড়ে আড়ং শোরুমের পাশের তিন তলা ভবনে বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD