বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাজধানীতে সতর্ক অবস্থানে পুলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

যেকোনো ধরনের নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। রাজধানীর প্রবেশ মুখে এবং নয়াপল্টন ও আশপাশের এলাকায় ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল থেকেই গাবতলী আমিন বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন ও মানুষের চলাচলের গতিবিধি নজরদারি করছে পুলিশ। যথাযথ কাগজপত্র দেখে তাদের রাজধানীতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া, যাত্রাবাড়ী ও উত্তর এলাকায়ও চেকপোস্ট বসিয়ে চেক করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, রাজধানীতে আন্দোলনের নামে কেউ যেন নাশকতা কিংবা সহিংসতা করতে না পারে সেজন্য এ তল্লাশি। তবে প্রমাণাদি না দেখাতে পারলে ঢাকার বাইরে থেকে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

অন্যদিকে, বুধবার (৭ ডিসেম্বর) সংঘর্ষের পর রাজধানীর নয়াপল্টন ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল থেকে নাইটেঙ্গেল ও ফকিরাপুল মোড়ে ব্যারিকেড বসানো হয়েছে। বিএনপি দলীয় কার্যালয়ে নেই কোনো নেতাকর্মী। নয়াপল্টন জুড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিচয়পত্র দেখিয়ে এসব এলাকার লোকজনকে চলাচল করতে হচ্ছে।

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, এই এলাকায় বুধবারের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্যই আজ সকাল থেকে চেকপোস্ট বসানো হয়েছে। তবে কেউ যথাযথ এবং সঠিক প্রমাণাদি দিতে পারলে তাকে এই এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD