শনিবার, ০২ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

রাজধানীতে সাপের বিষসহ আটক ৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে ৮৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে র‌্যাব-১২। এ সময় সাপের বিষ চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর রামপুরা থানার চৌধুরীপাড়ার লোহার গেট এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষসহ তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।

প্রাথমিকভাবে আসামিদের নাম ও পরিচয় জানা যায়নি। র‌্যাব কর্মকর্তা ইমরান খান জানান, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। সূত্র : বাংলা ট্রিবিউন

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD