শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মে, ২০২১

টানা দাবদাহের পর ঢাকা শনিবার বৃষ্টির দেখা মিলেছে। অসহ্য গরমের পর বহুল প্রত্যাশিত এই বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। সন্ধ্যার আগে রাজধানীতে কোনো কোনো এলাকায় মানুষকে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানুষকে বৃষ্টির ছবি পোস্ট করতে দেখা গেছে।

কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হয়েছে। এতে গরমও কমে এসেছে। এদিকে টানা তাপপ্রবাহের পর ঈদুর ফিতরে থেমে থেমে বৃষ্টির কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। কিন্তু বৃষ্টির দেখা মেলেনি। এদিকে শনিবার দিনেও রোদের প্রচণ্ড তাপমাত্রা ছিল। অসহ্য গরম অনুভূত হয়েছে রাজধানীতে।

এ বছর বৈশাখের শুরুটা বৃষ্টিহীন যাচ্ছিল। গত মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে কয়েক দফা তাপপ্রবাহ বইছে। প্রচণ্ড গরমে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। এ অবস্থায় এক পশলা বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। বৃষ্টির পর রাজধানীর আবহাওয়া শীতল হয়েছে। বিভিন্ন বাসার মানুষকে ভিজতে দেখা গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD