বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

রাজধানীতে ১২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

রাজধানীর বংশাল থানা এলাকা থেকে ১২০ কেজি গাঁজাসহ মো. আবু হানিফ ও মোছা. নাসরিন সুলতানা নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ।

শুক্রবার (১৩ আগস্ট) গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইফুর রহমান আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বংশাল থানার ফুলবাড়ীয়া কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে মাইক্রোবাসসহ অবস্থান করছে মর্মে সংবাদ পাই। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যায় উল্লেখিত স্থানে অভিযান চালায় গোয়েন্দা কোতয়ালী জোনাল টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাস রেখে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়। পরে মাইক্রোবাস তল্লাশী করে ১২০ কেজি গাঁজাসহ গাড়িটি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD