শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাজধানীর যেসব এলাকায় চার ঘণ্টা গ্যাস থাকবে না মঙ্গলবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

রাজধানীর কিছু এলাকায় মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, পাইপলাইন মেরামতের কারণে আগামী মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চার ঘণ্টা মিরপুরের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস।

এতে বলা হয়, গ্যাসের স্বল্প চাপজনিত সমস্যা নিরসনে মিরপুর, পল্লবী, কালশি এলাকায় বিদ্যমান স্থানে নতুন পাইপলাইন স্থাপনের কাজ করা হবে। এ কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর সেক্টর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার পূর্ব পাশের এলাকা এবং মিরপুর-১০ নম্বর গোল চত্বর থেকে মিরপুর-১৩ নম্বর সেক্টর পানির ট্যাঙ্কি পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকায় সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এই অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD