পাইপ লাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ৮ টা পর্যন্ত ১২ ঘণ্টা বসুন্ধরা এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতাল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও মার্কিন দূতাবাস এলাকায় সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়াও উত্তরা আবাসিক এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।