শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

রাজধানীর যেসব এলাকায় রোববার গ্যাস থাকবে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০

রাজধানী বেশ কিছু এলাকায় রোববার (৪ অক্টোবর) দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

পাইপ লাইন মেরামত কাজের জন্য সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানায়, রোববার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীর গাউছিয়া, নিউমার্কেট, বসুন্ধরা গলি, হাতিরপুলসহ আশপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এসব এলাকায় তিতাস গ্যাসের পাইপ লাইন জরুরিভাবে মেরামতের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সন্ধ্যা ছয়টার পর থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD