শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না শনিবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১

গ্যাস পাইপ লাইন স্থানান্তরের জন্য শনিবার (৫ জুন) রাজধানীর কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো-তেজকুনিপাড়া, তেজগাঁও বালিকা বিদ্যালয় এলাকা, কারওয়ান বাজার, খ্রিস্টান পাড়া, সোনারগাঁও হোটেল, কাঁঠালবাগান, দিলু রোড, পরিবাগ, সোনারগাঁও রোডের পূর্ব পার্শ্ব, কাঁটাবন রোড এর পশ্চিম পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং পার্শ্ববর্তী এলাকায় স্বল্পচাপ বিরাজ করবে।

শুক্রবার (৪ জুন) এই তথ্য জানান পেট্রোবাংলার ডিজিএম তরিকুল ইসলাম খান।

এদিকে, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের জরুরি কাজের জন্য তেজগাঁও রেল ক্রসিং হতে সোনারগাঁও হোটেল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে। এ কারণে গ্যাস সরবরাহ বিঘ্ন হওয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি দুঃখ প্রকাশ করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD