সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা কেলেঙ্কারি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প সরকার-এনজিও সমন্বয়ে প্রাথমিকে গুণগত পরিবর্তন আনতে চাই গাজায় ৩,৪৬৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪৫ চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

রাজধানীর সড়ক থেকে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

রাজধানীর মিরপুরে সড়কে পড়ে ছিল অটোরিকশা চালকের গলাকাটা লাশ। স্থানীয়রা দেখে শুক্রবার সকালে পল্লবী থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহতের নাম লতিফ হাওলাদার। বয়স ৬০। মিরপুর ১২ নম্বরে ব্লক-ত এ ৩৬২ নম্বর ভাড়া বাসায় থাকতেন তিনি। রিকশা চালিয়ে জীবন নির্বাহ করতেন।

মিরপুর-১২ নম্বরে কালশী নতুন রাস্তার কুর্মিটোলা ক্যাম্পের কাছে শুক্রবার ভোরে তার গলাকাটা লাশ পড়ে ছিল। খবর পেয়ে ভোর ৫টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে লতিফ হাওলাদারকে খুন করে রিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD