শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আজিজুল জোয়ার্দ্দার (৩০) মতিয়ার রহমান (৪৫) নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় শামীম নামের এক যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ীর পৌর শহরের বড় পুল এলাকার বাস মালিক অফিসের সামনে থি হুইলার (মাহেন্দ্রা) নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

আহত শামীমকে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আজিজুল জোয়ার্দ্দার ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নওয়াপাড়া গ্রামের নজরুল জোয়ার্দারের ছেলে এবং মতিয়ার রহমান একই উপজেলার ধলহরাচন্দ্র গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন তারা। ভোরে দৌলতদিয়া ফেরিঘাটে এসে মাহেন্দ্রাতে ওঠে। ভোর সাড়ে পাঁচটার দিকে মাহেন্দ্রটি রাজবাড়ী পৌর শহরের বাস মালিক সমিতির সামনে এসে রাস্তার মাঝখানে আইলান্ডের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এসময় আশেপাশে থাকা স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়।

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় শামীম নামের একজনকে হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে মাহেন্দ্রা উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। তাদের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায়। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD