শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাজশাহীতে ট্রাক-সিএনজির সংঘর্ষে দম্পতিসহ নিহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

রাজশাহীতে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার (০৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার মুরারিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অন্যজন সিএনজি অটোরিকশার চালক।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ঘাসিয়ালপাড়া গ্রামের বাসিন্দা আবদুস সাত্তার (৫৫), তাঁর স্ত্রী ফেরদৌসি বেগম (৪৭) এবং সিএনজি অটোরিকশার চালক আনসার আলী (৪৫)। তাঁর বাড়ি গোমস্তাপুর উপজেলার বাগডাস গ্রামে। বাবার নাম ইসাহাক বিহারী।

রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন জানান, আবদুস সাত্তার তাঁর অসুস্থ স্ত্রীকে নিয়ে গোমস্তাপুর থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে যাচ্ছিলেন। পথে রাজশাহীর গোদাগাড়ী থেকে ওই অটোরিকশায় রায়হান শুভ (২৬) নামে আরেক যুবক ওঠেন। সিএনজি অটোরিকশাটি পবা উপজেলার মুরারিপুর এলাকায় আসার পর চাঁপাইনাবগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ফেরদৌসি বেগম ও সিএনজির চালক আনসার আলী নিহত হন। আর স্থানীয়রা আহত সাত্তার ও শুভকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর সাত্তার মারা যান। আহত অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক-হেলপার পালিয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। রামেকের মর্গে ময়নাতদন্ত শেষে নিহতদের স্বজনের কাছে হস্তান্তর করা হবে। আর এ নিয়ে থানায় মামলা হবে বলেও জানান ওসি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD