শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাজশাহীতে সন্ধ্যার পর বন্ধ থাকবে দোকানপাট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

রাজশাহীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যার পর দোকাপাট ও কমিউনিটি সেন্টার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার রাতে মাইকিং করে সেটি জানিয়ে দেওয়া হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) থেকে তা কার্যকর হচ্ছে।

জেলা প্রশাসক আব্দুল জলিল জানিয়েছেন, এ বিষয়ে আজ (শনিবার) গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

গত কয়েকদিন থেকে রাজশাহীতে সংক্রমণের হার ৬০ শতাংশের ওপরে। শুক্রবার (২৮ জানুয়ারি) এই হার ছিল ৬৩ শতাংশের ওপরে। এর আগের দিন বৃহস্পতিবার তা ৭৫ শতাংশে পৌঁছায়। সংক্রমণের হারের কারণে রাজশাহী জেলা দেশের মধ্যে রেড জোনে রয়েছে। এমন পরিস্থিতিতে করোনা নিয়ন্ত্রণে আনতে জনগণকে অপ্রয়োজনে বাড়ির বাইরে যেতে নিরুৎসাহিত করতে জেলার করোনা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কমিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, রাজশাহী জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। কারও একার পক্ষে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এই মুহূর্তে জনগণের মধ্যে জনসচেতনা বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। আজ (শনিবার) থেকে সন্ধ্যার পর থেকে বিশেষ করে ৮টার পর দোকানপাট, বিপণিবিতান, শপিংমল ও কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে।

তিনি বলেন, শুক্রবার থেকে এ সংক্রান্ত মাইকিং করা হয়েছে। জাতীয় সিদ্ধান্তের সাথে সঙ্গতি রেখে রাজশাহী জেলার করোনা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়া বিনোদন কেন্দ্রগুলো ও হাট-বাজার পর্যবেক্ষণে রাখা হবে। অহেতুক কোথাও জনসমাগম বা আড্ডা প্রতিরোধে মাঠ পর্যায়ে তদারকি বৃদ্ধি করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD