বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

রাজশাহীতে ১১ জুয়াড়ি গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১

রাজশাহীতে ১১ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল রোববার (২৫ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে কাটাখালী থানার টাংগন মধ্যপাড়া এলাকায় এ অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলেন- নাহারুল (২৮), শান্ত (১৯), মো. রুবেল (২৫), মো. জীবন (২০), মো. রাসেল (২৬), ইল্লু সরদার (২৯), জাফর আলী (২০), মোহন আলী (২০) এবং আবু জাফর (২১)। সবার বাড়ি চারঘাট উপজেলার টাংগন মধ্যপাড়া গ্রামে।

সোমবার (২৬ জুলাই) সকালে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুয়া খেলার গোপন সংবাদের ভিত্তিতে নগর ডিবি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি দল টাংগন এলাকায় অভিযান চালায়। এ সময় দুই সেট তাস ও নগদ ৮ হাজার ৯৩০ টাকাসহ ১১ জনকে আটক করা হয়।

এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD