বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুরের ঘটনায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী এক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে বাধা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন ৫০৭ কোটি টাকার ভূতুড়ে বিদ্যুৎ বিল: জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক ভবিষ্যত্ নিয়ে অতিচিন্তা তাওয়াক্কুল পরিপন্থী মামলার ভারে ‘কাতর’ আদালত প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ মোদি, শাহ ও জ্ঞানেশের পদত্যাগ দাবি কংগ্রেসের

রাত ১২টা থেকে পূর্ব রাজাবাজার লকডাউন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২০

রাজধানী ঢাকায় আগামীকাল মঙ্গলবার থেকে পূর্ণ মাত্রায় লকডাউন কার্যকর শুরু হচ্ছে। তবে এখনই পুরো ঢাকায় নয়। প্রথমদিন রেড জোন এলাকা হিসেবে চিহ্নিত ধানমণ্ডির পূর্ব রাজাবাজার এলাকা সম্পূর্ণ লকডাউনের আওতাভুক্ত হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য এলাকাও লকডাউন করা হবে।

আজ সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান। তিনি জানান, আগামীকাল মঙ্গলবার রাত ১২টা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ব রাজাবাজার লাল এলাকা (রেড জোন) সম্পূর্ণ লকডাউনের আওতাভুক্ত হবে।

জানা গেছে, পূর্ব রাজাবাজার লকডাউন করার মাধ্যমে ঢাকায় শুরু হচ্ছে এলাকাভিত্তিক ভিন্নমাত্রার লকডাউন (অবরুদ্ধ) কার্যক্রম। প্রাথমিক তালিকায় ওয়ারির একটি এলাকাও লকডাউন করা হবে। পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য এলাকাও রেড, ইয়োলো ও গ্রিন জোনের হিসেবে লকডাউনের আওতাভুক্ত করা হবে।

লকডাউনের আওতাভুক্ত এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। শুধু রাতে পণ্যবাহী যান চলাচল করতে পারবে। ওষুধ ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জন্য হোম ডেলিভারিও নির্ধারিত ভ্যানে করে কাঁচাবাজার কেনাবেচা করা হবে। অফিস-আদালত এবং অন্যান্য প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। করোনা পরীক্ষার জন্য থাকবে প্রয়োজনীয় সংখ্যক নমুনা সংগ্রহ বুথ।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD