শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রানের খোঁজে ক্রাইস্টচার্চে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কাল মাঠে নামবে বাংলাদেশ। দল গতকাল পৌঁছে গেছে সিরিজের দ্বিতীয় ওয়ানডের শহরে। ডুনেডিন থেকে ঘণ্টা চারেকের বাস ভ্রমণে ক্রাইস্টচার্চ। নিউজিল্যান্ডের আর সব জায়গার মতো এই পথেও চোখে পড়ে সবুজ বনানী আর সুদৃশ্য সব টিলা। তবে সেই নৈসর্গিক সৌন্দর্যে ডুব দেওয়ার মানসিক অবস্থা সম্ভবত এখন বাংলাদেশের ক্রিকেটারদের নেই।

ব্যাটিং বিপর্যয়ের প্রথম ওয়ানডের পর দলের ভাবনা জুড়ে কেবল রান আর রান! প্রথম ওয়ানডের পর থেকে ক্রিকেটারদের কথায় এটিই ফুটে উঠছে বারবার, প্রয়োজন আরো রান। ডুনেডিনে ব্যাটিং ব্যর্থতায়ই হেরে গেছে দল। ১৩১ রানে গুটিয়ে গেলে ম্যাচ কার্যত ওখানেই শেষ হয়ে যায়। বাংলাদেশ দলের ভেতরে তাই এখন বড় রানের তাগিদ।

ডুনেডিনের মতো এতটা ছোট মাঠ অবশ্য নয় ক্রাইস্টচার্চে। হ্যাগলি ওভালের সীমানা বেশ বড়। তবে সীমিত ওভারের ক্রিকেটে উইকেট এখানেও থাকে বেশ ব্যাটিং সহায়ক। জয় তো বটেই, লড়াই করতে হলেও এসব উইকেটে প্রয়োজন মোটামুটি বড় রান। প্রথম ওয়ানডের পর অধিনায়ক তামিম ইকবাল এই কথা বলেছেন বারবার। দল ক্রাইস্টচার্চে পৌঁছার পর প্রথম ম্যাচে অভিষিক্ত অলরাউন্ডার মেহেদি হাসানের কণ্ঠেও ফুটে উঠল একই সুর।

এখানে খেলতে গেলে অবশ্যই রান প্রয়োজন। যদি ২৮০ বা ২৬০-২৭০ করা যায়, তাহলে ওদের বিপক্ষে তা ডিফেন্ড করার মতো। ব্যাটসম্যান আমরা যারা আছি, সবারই দায়িত্ব আছে একটি ভালো স্কোর দাঁড় করানোর জন্য। প্রথম ম্যাচের পর তামিম নিজেদের ভুল স্বীকার নিয়ে বলেছিলেন, ১৩০ রানে গুটিয়ে যাওয়ার মতো দল তারা নন। মেহেদি এখানেও একমত অধিনায়কের সঙ্গে।

আমাদের দল আসলে এরকম নয়। কালকে (প্রথম ওয়ানডেতে) একটা বাজে দিন ছিল, কেউই ভালো করতে পারিনি। সেটা ভুলে যাচ্ছি, পরের ম্যাচে মনোযোগ দিচ্ছি। আগের থেকে এবার ভালো হবে আশা করি। আমাদের টিম কম্বিনেশন ভালো আছে। দল হিসেবে খেলতে পারলে ভালো ফল হবে।
এই মাঠে সবশেষ ওয়ানডেতেও মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও বাংলাদেশ। সেই ম্যাচ থেকে স্মৃতির কোনো প্রেরণা বাংলাদেশের নেই। ২২৬ রানে অল আউট হয়ে বাংলাদেশ ম্যাচ হেরেছিল ৮ উইকেটে। বিধ্বংসী সেঞ্চুরি করেছিলেন মার্টিন গাপটিল।

]
দ্বিতীয় ম্যাচটি কাল মঙ্গলবার শুরু হবে ক্রাইস্টচার্চ সময় দুপুর ২টায়, বাংলাদেশ সময় সকাল ৭টায়। হ্যাগলি ওভালে এটিই প্রথম হবে দিন-রাতের ওয়ানডে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD