শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রামেক করোনা ইউনিটে ফের মৃত্যু বেড়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এর আগের দিন মারা যায় ৪ জন। এটি ছিল তিনমাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু।

শনিবার (২৮ আগস্ট) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানান৷

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে একজন করোনা পজিটিভ ও সাতজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর ২ জন, নাটোরের ২জন, চাঁপাইনবাবগঞ্জের ২জন, নওগাঁ ও পাবনার একজন করে মারা গেছে।

রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন নয় জন। এ নিয়ে ৪১৮টি ডেডিকেটেড বেডের বিপরীতে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ভর্তি রোগী আছেন ১৭৭ জন। এছাড়া আগের দিন রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ১৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে করোনা শনাক্তের হার কমে বর্তমানে ৮ দশমিক ৩৩ শতাংশে দাঁড়িয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD