শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রামেক করোনা ইউনিটে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়েছে। যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। বুধবার (২৫ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গে একজন মারা গেছেন। এছাড়া করোনা নেগেটিভ হওয়ার পরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ছয়জনের মধ্যে রাজশাহী জেলার একজন, নাটোরের দুজন, নওগাঁর একজন ও চাঁপাইনবাবগঞ্জে দুজন রয়েছেন।

শামীম ইয়াজদানী আরো জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন রোগী। বর্তমানে হাসপাতালে ৪১৮টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৯০ জন। নতুন রোগীর সংখ্যা অনেক কমে গেছে বলে জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD