বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রামেক হাসপাতালে ডেঙ্গুরোগীর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গুরোগী মারা গেছেন। তার নাম মোশাররফ হোসেন (৭২)।

হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২ নভেম্বর) দিবাগত রাতে তিনি মারা যান।

মোশাররফ হোসেনের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩১ অক্টোবর হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোশাররফ। তিনি ডেঙ্গু পজিটিভ ছিলেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে তিন জন ডেঙ্গুরোগীর মৃত্যু হলো।

পরিচালক আরও জানান, গত ১৪ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তি হতে শুরু করেন। এ পর্যন্ত ভর্তি হয়েছেন ৩৭৩ জন। এখনও চিকিৎসাধীন আছেন ৪১ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ছয় জন। ছাড়পত্র পেয়েছেন ১০ জন। চিকিৎসাধীন মোট ৪১ রোগীর মধ্যে নয় জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD