শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রামেক হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২২ জানুয়ারি) সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে এ ঘটনা ঘটে। হাসপাতালের ২৩ নম্বর ওয়ার্ড থেকে তিন দিন বয়সী ওই নবজাতক চুরি হয়।

জানা গেছে, চুরি হওয়া নবজাতকের মায়ের নাম কমলি রবিদাস। তিনি রাজশাহী নগরের আইডি বাগানপাড়া এলাকার গোপাল দাসের স্ত্রী। গোপাল দাস পেশায় মুচি। অস্ত্রোপচারের মাধ্যমে তিন দিন আগে কন্যাশিশুটির জন্ম দেন কমলি।

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার পর থেকে সহায়তার নামে এক তরুণী তার ঘনিষ্ঠ হয়ে ওঠেন। ওই তরুণীর সম্পর্কে বিস্তারিত তথ্য কেউ জানেন না। সকালে শিশুটিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন তার মা। এ সময় বাচ্চাটি চুরি হয়। অজ্ঞাতনামা ওই তরুণীকেও হাসপাতালে খুঁজে পাওয়া যাচ্ছে না। শিশুটির মা–বাবা এখনো হাসপাতালেই আছেন।

হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, ‘শুক্রবার ছুটির দিন হওয়ায় হাসপাতালে আসিনি। তবে ঘটনা সম্পর্কে জেনেছি। হাসপাতালে গিয়ে সিসিটিভির ফুটেজ দেখে চোর শনাক্ত করার চেষ্টা করা হবে।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD