মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

লোকেশ রাহুল বিশ্বকাপ ব্যাট বিক্রি করেছেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

কদিন আগেই সাকিব আল হাসান তার বিশ্বকাপ ব্যাট নিলামে বিক্রি করেছেন চড়া দামে। ২০ লাখ টাকায় বাংলাদেশি অলরাউন্ডারের ব্যাটটি কিনে নেন এক প্রবাসী। সাকিব সেই অর্থ কাজে লাগাবেন তার ফাউন্ডেশনের মাধ্যমে অসহায়দের জন্য।

একইরকম মহৎ উদ্দেশ্য নিয়ে ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল তার বিশ্বকাপ ব্যাটটি নিলামে তুলেন। রাহুল অবশ্য শুধু ব্যাট নয়, জার্সি-গ্লাভসসহ আরও কিছু ক্রিকেট সরঞ্জাম নিলামে তুলেছিলেন। সেখান থেকে প্রাপ্ত অর্থ অ্যাওয়ার ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্র শিশুদের দেবেন তিনি।

অনেকেরই হয়তো জানার আগ্রহ হচ্ছে, রাহুল যা নিলামে তুলেছিলেন সেগুলো বিক্রি হয়েছে কত টাকায়? ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রাহুলের বিশ্বকাপ ব্যাটটির নিলামে সর্বোচ্চ দাম উঠে ২ লাখ ৬৪ হাজার ২২৮ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা)।

এছাড়া রাহুল তার টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি জার্সি বিক্রি করেছেন যথাক্রমে ১ লাখ ৩২ হাজার ৭৭৪ রুপি, ১ লাখ ১৩ হাজার ২৪০ রুপি এবং ১ লাখ ৪ হাজার ৮২৪ রুপিতে।

ডানহাতি এই ব্যাটসম্যানের ক্রিকেট প্যাড নিলামে বিক্রি হয়েছে ৩৩ হাজার ২৮ রুপিতে, হেলমেট থেকে পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৬৭৭ রুপি। সবমিলিয়ে নিলাম থেকে ৭ লাখ ৯৯ হাজার ৫৫৩ রুপি পেয়েছেন রাহুল (বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮ লাখ ৯১ হাজার টাকা)।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD