শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম পুরনো ঋণ পরিশোধে গুরুত্ব দিচ্ছে সরকার ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

রায়পুরায় কলেজছাত্রীর আত্মহত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

নরসিংদীর রায়পুরায় গলায় ওড়না পেঁচিয়ে পরশ মনি (১৯) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলেন জানান তার স্বজনরা। আজ মঙ্গলবার উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রায়পুরা থানার এসআই শেখ ফরিদ আহমেদ ঘটনাস্থলে গিয়ে লাশ সুরতহালশেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতার মর্গে প্রেরণ করেন।

পারিবারিক সূত্র জানায়, নিহত পরশ মনি ওই গ্রামের মুদি ব্যবসায়ী আলী হোসেনের মেয়ে। সে রায়পুরা সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্রী ছিল। সকালে নাশতা শেষে ঘর থেকে বের হন পরশ মনি। এর দুই ঘণ্টা পর তাদের একটি গাড়ির গ্যারেজের ভেতর পরশ মনির ঝুলন্ত লাশ দেখতে পান তার স্বজনরা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎকের কাছে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আলী হোসেন জানায়, আত্মহত্যার আগে মনি তার মায়ের সঙ্গে বড় মেয়ের শ্বশুর বাড়ি কুমিল্লায় বেড়াতে যায়। পাঁচ দিন হলো কুমিল্লা থেকে স্ত্রী ও মেয়ে মনি বাড়িতে ফিরেছে। আজ সকালে গাড়ির গ্যারেজে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পাই। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে ডাক্তার মেয়েকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে মনি আত্মহত্যা করেছে সে ব্যাপারে কোনো ধারণা দিতে পারেননি তিনি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD